সৃষ্টি রচনার আগে এক পূর্ণ কর্মকর্তাই ছিলেন, না ছিল দ্রষ্টা, না ছিল কোন দৃশ্য। এই সময় তার অবস্থা ছিল নিরাকার, নির্গুণ, নিস্তরঙ্গ, অখন্ড ভাব সমুদ্র স্বরূপ। এই অবস্থায় তার ইচ্ছা শক্তি রূপা আদ্যাশক্তি মহামায়া, তার মধ্যে লীন ছিলেন। তিনি সর্বপ্রথম দ্রষ্টা হলেও তার সামনে কোনো দৃশ্য গোচর হতো না। কারণ তখন তিনি সর্বপ্রথম এক এবং অদ্বিতীয় রূপে প্রকাশিত। তার এই দ্রষ্টা ও দৃশ্যকে অনুসন্ধানকারী শক্তি কার্যকারণ রুপা মহামায়া। এই মায়া শক্তি দ্বারায় তিনি বিশ্ব রচনা করেন। যখন তিনি ইচ্ছা করলেন আমি এক বহু হবো এই অবস্থাকেই বলা হয় কল্প। এরপরে পরে তিনি স্বয়ং যোগমায়ার মধ্যে প্রবেশ করলেন তার সেই ইচ্ছা শক্তিকে নিয়ে। এবার তিনি বিশ্ব রচনার জন্য তৈরি হলেন। তার এই অবস্থাকে বলা হয় কল্পময়। তারপর একে একে অনন্ত বিশ্ব রচনা করলেন তার এই অবস্থা হলো কল্পতর।
আবার অন্যভাবে কাল শক্তি প্রভাবে তিনি মায়া শক্তি মধ্যে ক্ষোভ সৃষ্টি করলেন। অব্যক্ত এই মায়া শক্তির মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে ওই অবস্থাকে বলা হয় মহত্তত্ত্ব। তার যে শক্তির মাধ্যমে এই ক্ষোভের সৃষ্টি হয় তাকে বলা হয় কাল। এই মহত্তত্ত্বে কালের প্রভাব আরো বৃদ্ধি পেলে মহত্তত্ত্বের মধ্যে যে ত্রিগুণ বর্তমান তা পৃথক পৃথকভাবে স্বতন্ত্রতা লাভ করে এবং স্বতন্ত্রভাবে প্রকাশ লাভ করে। এই অবস্থাকে বলা হয় অহংকার তত্ত্ব। অর্থাৎ এইভাবে মহত্তত্ত্ব অহংকার তত্ত্বে রূপ লাভ করে। ফলের তিন গুণ অনুসারে অহংকার তথ্য তিন প্রকার- বৈকারিক অহংকার তত্ত্ব, তৈজস অহংকার তত্ত্ব এবং তামস অহংকার তত্ত্ব।






Reviews
There are no reviews yet.